Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

সেপটিক ট্যাংকে পড়ে মা এবং শিশুসহ তিনজনের মৃত্যু






স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ


ময়মনসিংহের ভালুকায় প্রোভিটা গ্রুপের সেপটিক ট্যাংকে পড়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।বুধবার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার বগার-বাজার প্রোভিটা গ্রুপে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাহিত (৩), তার মা শ্রীমতি রুলী (৩০) ও প্রোভিটা গ্রুপের শ্রমিক হৃদয় হাসান (২২)।বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল ফায়ার সার্ভিসের ইনচার্জ মনিম সারোয়ার বলেন, বিকেলে বগার-বাজার প্রোভিটা গ্রুপের সেপটিক ট্যাংকে খেলতে খেলতে শিশু রাহিত পড়ে যায়। পরে শিশুকে বাঁচাতে ট্যাংকে ঝাঁপ দেন তার মা শ্রীমতি রুলী। তাদের দুজনকে বাঁচাতে প্রোভিটা গ্রুপের শ্রমিক হৃদয় হাসানও সেপটিক ট্যাংকে ঝাঁপ দেন।এ বিষয়ে ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।


এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।ভালুকা উপজেলা সহকারী কমিশনার ভূমি মাইন উদ্দিন বলেন এটা একটা মর্মান্তিক ঘটনা, প্রভিটা কতৃপক্ষের কোন গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

No comments