অনতিবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন - ছাত্র মজলিস সভাপতি
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর বলেছেন, করোনা ভাইরাসের কারনে ২০২০সালের ২৫মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, এ পর্যন্ত ১১বার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নোটিশ দিয়েছে সরকার, দীর্ঘদিন স্কুল,কলেজ বন্ধ থাকায়
দেশ ও জাতির ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার্থীদের ওপর বিরুপ প্রভাব পড়ছে, শিক্ষার্থীরা এ সময় দিব্যি ঘোরাঘুরি করছে, টিভি দেখে,স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে খারাপ অভ্যাস গড়ে তুলছে।
তিনি আরও বলেন, দেশে করোনা ভাইরাস এখন নিয়ন্ত্রণে রয়েছে, তারপরও শিক্ষা প্রতিষ্ঠান কেন খুলে দেয়া হচ্ছেনা তার সঠিক কারন জাতি জানতে পারছেনা। সুতরাং শিক্ষার্থীদের কল্যানে অনতিবিলম্বে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরে আসার সুযোগ দিতে হবে।
আজ ৪মার্চ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২ দিনব্যাপী সহযোগী সদস্য কর্মশালার উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সংঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইন'র পরিচালনায় উক্ত উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের সম্মানিত নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শফিক উদ্দীন, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ শাহীন, প্রকাশনা ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, অফিস ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আবদুল গাফফার, শিক্ষা ও ক্যাম্পাস সম্পাদক মুহাম্মদ রায়হান আলী, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য আফজাল হোসাইন কামিল, মুহাম্মদ জারির হোসাইন, কে এম ইমরান হোসাইন, মুহাম্মদ ইসমাঈল খন্দকার, আলমগীর হোসাইন,প্রমুখ।


No comments