মাটিরাঙ্গা পৌরসভায় ২য় বারের মত পৌর মেয়র শামসুল হক
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২য় বারের মত জয়লাভ করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. সামছুল হক। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৫৫ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহাঙ্গীর আলম বিদ্রোহী প্রার্থী হিসেবে মোবাইল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৫৮ ভোট। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শাহাজালাল কাজল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭১০ ভোট।
এবারে খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৩ জন, ৯টি ওয়ার্ড থেকে ৪০জন সাধারণ কাউন্সিলর ও ৫ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এবারের নির্বাচনে মোট ভোটার ১৮ হাজার ৯৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮০৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১৫৯ জন।
নির্বাচনে ১৮ হাজার ৯৬৫ ভোটারের মধ্যে ১৩ হাজার ৪৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।


No comments