ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত
এস এম মহিউদ্দিন,
সম্পাদক ও প্রকাশক - ভয়েস অফ বিডি ২৪
আজ পহেলা ফাল্গুন। প্রকৃতি তার দক্ষিণা দুয়ার খুলে দিয়েছে। সে দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। ঝরাপাতার শব্দ আর হালকা শীতল বাতাসের ঘ্রাণ জানান দিচ্ছে বসন্ত এসে গেছে! শীতের রিক্ততাকে মুছে দিতেই প্রকৃতি সাজছে তার নতুন রূপে। বসন্তের আগমনে কোকিল গাইছে গান। ভ্রমরও করছে খেলা। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা।
ঋতুরাজ বসন্তের আগমন বাঙালি প্রানে প্রানে নতুন আবেশ ছড়ায়। বাসন্তীর সাজে সজ্জিত হয় প্রকৃতি আর ক্যাম্পাস প্রাঙ্গণগুলো। খুশির আমেজ ছড়ায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে। প্রকৃতির শিমুল, কৃষ্ণচূড়ার বর্ণিল আভা রাঙ্গিয়ে দেয় বিরহ ক্লান্ত মন। বাসন্তীর সাজে প্রকৃতি জানান দেই আজ বসন্ত। সে ফাগুনের মাতাল হাওয়া দোলা দিয়েছে বাংলার নিস্বর্গ প্রকৃতিতে। নতুন রূপে প্রকৃতিকে সাজাবে ঋতুরাজ বসন্ত।
প্রকৃতির এহেন সাজসাজরব বসন্তকে বিভিন্ন আয়োজনের মাধ্যমে বরণ করে নেই বাঙালিরা। বসন্তের আগমনে সবচেয়ে বেশি আনন্দ কাজ করে ক্যাম্পাস শিক্ষার্থীদের মাঝে। বসন্তকে বরণ করে নিতে নিজেদের ক্যাম্পাসকে সাজসজ্জায় রাখতে ব্যস্ত হয়ে পড়ে শিক্ষার্থীরা। আলপনা, গান কবিতা ইত্যাদির মাধ্যমে বরণ হয় ঋতুরাজ বসন্ত।


No comments