গুইমারায় দৈনিক 'আমার সংবাদ 'এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিনিধি
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় জাতীয় দৈনিক ‘আমার সংবাদ’ পত্রিকার ৮ম বছর পূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গুইমারা প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দৈনিক আমার সংবাদ এর গুইমারা প্রতিনিধি এম দুলাল আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মেমং মারমা,আরো উপস্থিত ছিলেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) মোহাম্মদ শফিকুর রহমান, ও গুইমারা সদর ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুজায় মারমা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা বেগম, গুইমারা উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীল,ছাত্রলীগ সভাপতি আনন্দ সোম।
প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম, সহ সভাপতি আব্দুল আলী,দৈনিক বাংলাদেশ সমাচার বিশেষ প্রতিনিধি, আব্দুর রহিম, কিউ টিভির গুইমারা প্রতিনিধি ফোরকানুল হক সাকিব ,দৈনিক মাতৃভুমির খবরের জেলা প্রতিনিধি এস এম মহিউদ্দিন, সহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম বছর পূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে র্যালি শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


No comments