Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

 


নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা জেলার মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির প্রধান উপদেষ্টা ও সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)’র উপ-পরিচালক মো. জাকির হোসেন, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান প্রমুখ।

জেলার মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় সাতক্ষীরায় ২০১৩-২০১৪ সালে সংঘঠিত ১৫টি হত্যা মামলার বর্তমান অবস্থা, কোভিড ১৯ এর বর্তমান অবস্থা, বাইপাস সড়ককে দখলমুক্ত করণ, প্রাণ সায়ের খাল খনন, শহরের যানজট নিরসণ, জেলার মডেল মসজিদ নির্মাণ, সাতক্ষীরা বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তর, বিদ্যুৎ বিভাগের অবহেলায় বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা, জেলার বীর মুক্তিযোদ্ধাসহ সকলকে করোনার ভ্যাকসিন প্রদান, যত্রতত্র মৎস্য ঘের বন্ধ প্রসঙ্গসহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান। এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

No comments