Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

গুইমারায় জোর করে অন্যের জমির গাছ কর্তন, বাধা দেয়ায় হত্যার চেষ্টার অভিযোগ

 


বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি


গুইমারাতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোর জবরদস্তি করে অন্যের জমির গাছ কাটার সময় বাধা দেয়ার কারনে দা দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করা হয় প্রতিবাদকারীকে। এনিয়ে গুইমারা থানায় দুটি অভিযোগ করা হয়েছে করে ভিকটিম সূত্রে জানা যায়।


অভিযোগে বলা হয়, প্রায় পঁয়ত্রিশ বৎসর আগে গুইমারার রাজা মিঞাঁর কাছ থেকে যায়গা কিনে বসতভিটা ও সেগুন বাগান গড়ে তোলেন আব্দুল হাই কোম্পানি নামের গুইমারার একজন বাসিন্ধা। এর মধ্যে রাজা মিঞাঁ ও আব্দুল হাই উভয়েই মৃত্যুবরন করেন। গত ৪ মার্চ রাজা মিঞাঁ ছেলে সোহাগ, মানিক, ছৈয়দ, রফিক এবং তাদের পরিবারসহ বসবাসকৃত আব্দুল হাইয়ের মেয়ে এবং মেয়ের স্বামীসহ সবাইকে অতর্কিত হামলা করে এবং সৃজিত বাগানের গাছ কর্তন করে। তাদের আত্মচিৎকার শুনে স্থানীয় গ্রামবাসীরা বেরিয়ে এলে হামলাকারীরা দুটি গাছ রেখে এবং বাকিগুলো নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গুইমারা থানায় অভিযোগ দায়ের করেন আব্দুল হাইয়ের ছেলে আব্দুল আলী।


পরের দিন রাত সাড়ে আটটায় এ ঘটনায় প্রতিবাদ করার কারনে আব্দুল হাইয়ের পশের বাড়ির  মো: সেলিমকে রাস্তা দিয়ে হেটে বাড়িতে যাওয়ার সময় রাজা মিঞাঁর ছেলে সোহাগ, ছৈয়দ, মানিক, এবং রফিক মিলে দা দিয়ে জবাই করার চেষ্টা করে। তখন সেলিমের আত্মচিৎকার শুনে এলাকাবাসি এগিয়ে এলে তারা তাৎক্ষনিক পালিয়ে যায়। পরোবর্তীতে গুইমারা থানা পুলিশকে অবহিত করার পর পুলিশ আসলে তারা চার ভাইই বাড়ি থেকে সটকে পড়ে। এ বিষয়ে সেলিম বাদি হয়ে থানায় আরেকটি অভিযোগ দায়ের করেন।

No comments