Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

মাটিরাঙ্গায় ১ কেজি গাঁজা সহ আটক ১

 


নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : 


খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) এর সার্বিক দিক নির্দেশনায় এস.আই মোজাম্মেল হক এর নেতৃত্বে এক অভিযান পরিচালনা করে অংগ্যজাই মার্মা নামের এক ব্যক্তিকে এক কেজি গাঁজা সহ আটক করা হয়েছে। শুক্রবার সকালে উওর আছালং মার্মা পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।


পুলিশ সুত্রে জানা গেছে, আজ সকালে উওর আছালং এলাকার প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে তার চলাফেরায় স্থানীয় জনগনের সন্ধেহ হলে পুলিশকে অবগত করে, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি)র সার্বিক দিক নির্দেশনায় এস আই মোজাম্মেল হক এর নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে তার শরীর তল্লাশি করে পলিথিনে মোড়ানো গাঁজা মাটিতে পড়ে গেলে তা পুলিশের নজরে আসে। পরবর্তীতে ওই গাজাসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি তাইন্দং ইউনিয়নের আছালং মার্মা পাড়া এলাকার অথোই মার্মার পুত্র।


এ বিষয়ে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী ঘটনা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অংগ্যজাই মার্মাকে গাজাসহ আটক করা হয়েছে,তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে মাটিরাঙ্গা থানা পুলিশ কোন প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ, আদান-প্রদান করা সম্পুর্ণ নিষিদ্ধ। এ ব্যাপারে পুলিশ সর্বদা সক্রিয় রয়েছে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

No comments