Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

ইশা ছাত্র আন্দোলন গুইমারা উপজেলা শাখার কমিটি গঠন



স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি 

আজ মঙ্গলবার বিকাল ৫ টায় গুইমারা জামে মসজিদে ইশা ছাত্র আন্দোলন গুইমারা উপজেলা শাখার ২১/২২ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। 

উক্ত সভায় বিগত ১৯/২০ সেশনের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে, এস এম মহিউদ্দিন কে সভাপতি,মোঃ আলী আকবর কে সহ সভাপতি, ও মোঃ রবিউল ইসলাম কে সাধারণ সম্পাদক হিসেবে নতুন দায়িত্ব দেয়া হয়। 

উক্ত সভায় উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোঃ রবিউল মিয়াজি, ইশা ছাত্র আন্দোলন গুইমারা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা, মাওলানা খলিলুর রহমান, উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ ইউসুফ। 

উক্ত সভায় বক্তারা বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হলে, আগে ইসলাম এর পথে চলতে হবে, কারণ ইসলাম ই হলো একমাত্র শান্তির ধর্ম, আর যে ইসলাম মতে চলবে সে দুনিয়া ও আখেরাত উভয়েই লাভবান। 

সবাইকে ইসলাম প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর সাথে এক হয়ে কাজ করার জন্য আহবান জানান বক্তারা।

No comments