Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

গুইমারায় জোর করে অন্যের জমির গাছ কর্তন, বাধা দেয়ায় হত্যার চেষ্টা,প্রতিবাদে সংবাদ সম্মেলন

 


স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি 

 

জোর পূর্বক সৃজিত গাছ কাটা ও জমি দখলের সাথে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মো: আলী হোসেন। 

মঙ্গলবার(১৬মার্চ)গুইমারা প্রেস ক্লাব হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্যে মো: আলী হোসেন জানান,বিবাদী ১.মো: মানিক মিয়া,২.মো: সোহাগ,৩.মো: সৈয়দ,৪.মো:রফিক,সর্বপিতা:মৃত রাজা মিয়া,গ্রাম মেম্বার পাড়া উপজেলা-গুইমারা অজ্ঞাত নামা ১০/১১জন মিলে গত ০৪/০৩/২০২১ ইং তারিখ রোজ বৃহস্প্রতিবার সকাল ১১টায় আমার জায়গায় অনুপ্রবেশ করে আমার জায়গায় সৃজিত ৬টি সেগুন গাছ কেটে বড় অংশ নিযে যায় ও কিছু রেখে যায়।যার বাজার মুল্য প্রায় দুই লক্ষ টাকা।উক্ত গাছ কিনে নেন মো: ফরিদ(বাইল্লাছড়ি)।  

বিবাদীগনকে গাছ কাটয় বাধা দিলে আমার বোন ও আত্মিয় স্বজনকে  প্রাণনাশের হুমকি প্রদান করে।বিবাদীগণ এলাকার দুষ্টপ্রকৃতির লোক । তাহারা যেকোন মুহূর্তে আমাকে কিংবা আমার আত্মিয় স্বজনদের হত্যা করিতে পারে।গত ৫মার্চ২০২১ইং তারিখে আমার ভাতিজা সেলিমকে ২নং ও নং বিবাদী হত্যার উদ্ধেশ্যে দাড়ালো দা নিয়ে আঘাতের চেষ্ঠা করে।পরবর্তিতে এলাকার লোকজন এসে বিবাদীগনকে দাওয়া করলে তারা পালিয়ে যায়। স্থানীয় একটি চক্র এখন তাদেও উস্কানি দিয়ে পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

এবিষয়ে আমি গুইমারা থানায় অভিযোগ করলে পুলিশ তা আমলে নেইনি,বরং পুলিশ বিবাদীগনের পক্ষ নিয়ে ঘটনা দামাচাপা দেয়ার চেষ্টা করছে।তাই সাংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক খাগড়াছড়ি,পুলিশ সুপার খাগড়াছড়ি,উপজেলা নির্বাহী অফিসার গুইমারা মহোদয়কে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান মো: আলী হোসেন।

No comments