Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

ইসলামী ছাত্র খেলাফত চট্টগ্রাম মহানগরের ব্যবস্থাপনায় নগর সম্মেলন অনুষ্ঠিত



নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধিঃ

 বাংলাদেশের অবিসাংবাদিত জননেতা শহিদ আল্লামা মুফতী ফজলুল হক  আমীনি (রহ.) এর হাতেগড়া ছাত্র সংগঠন ইসলামী ছাত্র খেলাফত চট্টগ্রাম মহানগরের ব্যবস্থাপনায় নগর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

আজ (১১মার্চ) বৃহস্পতিবার বিকাল ৩ টায় সভাপতি মুহাম্মদ ওসমান কাসেমীর সভাপতিত্বে নগর সেক্রেটারি এম এ আবুল কাশেমের সঞ্চালনায় বহদ্দারহাটস্হ কাশ্মীর রেস্টুরেন্টে বিকেল অনুষ্ঠিত হয়। 


এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবুল হাসিম শাহী,সহ-সভাপতি আব্দুল হাই মাসুম,প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মহিউদ্দিন ঢাকুবী, যুগ্ন সেক্রেটারি ইসহাক আল মামুন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন,সহ-প্রচার সম্পাদক আশরাফ শিহাব,ত্রাণ বিষয়ক সম্পাদক আবরার নেওয়াজ। 


এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি আবুল হাসিম শাহী বলেন,আগামীর নেতৃত্ব গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। যোগ্য নেতৃত্ব গড়ে তোলার জন্য অবশ্যই সুষ্ঠ রাজনৈতিক দর্শন, ইসলামী ইতিহাস, তাহজিব তামাদ্দুন, ও আকাবীর আসলাফদের জীবনী বেশি বেশি দাওয়াত, আলোচনা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রসার ঘটাতে হবে।আজ সারা বিশ্বে ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমাদের কে নতুন ভাবে থেকে শপথ নিতে হবে, শহীদ আল্লামা মুফতি আমীনি (রহ.) এর হাতে তৈরি মিশন কে বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। 

এতে প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় সেক্রেটারী জেনেরেল মুহাম্মদ মহিউদ্দিন ঢাকুবী বলেন, আমাদের সকল কর্মসূচি কর্মকাণ্ড প্রচেষ্টা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, জীবনের সর্বক্ষেত্রে রাসুল (সা.) আদর্শ বাস্তবায়নের জন্য আমাদেরকে নিবোদিত সংগ্রাম করে যেতে হবে।আমিনীর মিশনকে কে বাস্তবায়নের জন্য সকলের সার্বিক সহযোগিতা উপস্থিতি সংগ্রাম রাজপথে কামনা করছি। 


এতে কেন্দ্রীয় সভাপতি আবুল হাসিম শাহী চট্টগ্রাম মহানগরের ২০২১-২০২২ সেশনের ২১জন বিশিষ্ট  কমিটি ঘোষণা করেন।


মুহাম্মদ আবুল কাশেম ---সভাপতি 

মুহাম্মদ মোরশেদুল আলম--সহ-সভাপতি

মুহাম্মদ আবরার নেওয়াজ---সহ সভাপতি 

মুহাম্মদ আব্দুল করীম --- সেক্রেটারি 

মুহাম্মদ হোসাইন আহমেদ --যুগ্ম সেক্রেটারি 

মুহাম্মদ মনিরুল ইসলাম ---যুগ্ম সেক্রেটারি

মুহাম্মদ ইয়াছীন আরাফাত --সাংগঠনিক সম্পাদক 

মুহাম্মদ শহিদুল্লাহ কায়সার-- সহ-সাঃ সম্পাদক

মুহাম্মদ আল নোমান শোয়াইব -অর্থ সম্পাদক

মুহাম্মদ এমদাদ উল্লাহ --সহ অর্থ সম্পাদক

মুহাঃ কাউসার বিন ইসহাক -মাদ্রাসা বি: সম্পাদক

মুহাম্মদ ফোরকান উল্লাহ সহ- মাদ্রাসা বি:সম্পাদক  মুহাম্মদ এরফান মাহমুদ কলেজ বিষয়ক সম্পাদক

মুহাম্মদ সোহেল রানা - সহ কলেজ বি: সম্পাদক মুহাম্মদ রায়হান মোস্তফা তানভীর প্রচার সম্পাদক 

মুহাম্মদ হাবিব আল রাজী--- সহ প্রচার সম্পাদক 

মুহাম্মদ ওলিউল্লাহ ---দপ্তর সম্পাদক 

মুহাম্মদ কলিম উলাহ --সহ দপ্তর সম্পাদক 

মুহাম্মদ সানাউল্লাহ আল হাবিব-- সাংস্কৃতি ও সাহিত্য সম্পাদক

মুহাম্মদ আব্দুল আজিজ সদস্য 

মুহাম্মদ শিহাব উদ্দীন সদস্য প্রমূখ।

No comments