Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

খাগড়াছড়িতে ইমামদের সাথে খুদ্দামুল কুরআনের মতবিনিময় সভা অনুষ্ঠিত



 নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে বিভিন্ন মসজিদের ইমামদের সাথে খোদ্দামুল কুরআন বাংলাদেশ এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ (২১ফেব্রুয়ারি) রবিবার সকাল ৯টায় খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসায় মাদ্রাসায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুদ্দামুল কুরআনের কেন্দ্রীয় পরিচালক মাওলানা মুফতি বখতিয়ার সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দায়িত্বশীল ইঞ্জিনিয়ার নুরুল হক, ইঞ্জিনিয়ার আবদুল আলীম, মাওলানা জাবের আহমদ, খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামাঐক্য পরিষদের পরিষদের উপদেষ্টা মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমীওমাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর। 

মাওলানা মুফতি বখতিয়ার সরদার বলেন, মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য খেদমতের পাশাপাশি আমাদেরকে বন্ধ হয়ে যাওয়া মক্তব গুলো পুনরায় চালুর ব্যাপারে উদ্যোগী হতে হবে। কোন শিশু কুরআন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। খাগড়াছড়ি জেলা শহরে খুদ্দামুল কুরআনের দশটি কেন্দ্র মডেল হিসেবে দেখতে চাই। যাতে গ্রামে-গঞ্জে বন্ধ হয়ে যাওয়া মক্তব মডেল কেন্দ্রগুলো দেখে  চালুর ব্যাপারে উদ্বুদ্ধ হয়।

খুদ্দামুল কুরআনের খাগড়াছড়ির দায়িত্বশীল মাওলানা নুরুল কবির আরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সবুজবাগ জামে মসজিদ মাওলানা ইউসুফ, খাগড়াছড়ি মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা মীর তৈয়ব,  মোহাম্মদ পুর জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন, মাওলানা রেজাউল করিম মেজবাহ, মাওলানা হাফেজ শহিদুল ইসলাম, মাওলানা মোস্তাক, মাওলানা নাসির উদ্দিন মাওলানা আব্দুস সবুর প্রমূখ উপস্থিত ছিলেন। 

পরিশেষে দেশ,জাতি ও ইসলামের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

No comments