Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

গুইমারাতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

 


নিজস্ব প্রতিনিধি, 

কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে,গুইমারাতে

বিনম্র শ্রদ্ধায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে ২১ শে ফেব্রুয়ারী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ২০২১ পালিত হয়েছে।

রবিবার(২১ফেব্রুয়ারী)সকাল ১১টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের

কার্যালয়ে  উপজেলা প্রশাসনের আয়োজনে,গুইমারা  উপজেলা নির্বাহী অফিসার

তুষার আহমেদের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা

সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গুইমারা  উপজেলা পরিষদের

চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গুইমারা

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মেমং

মারমা। অন্যান্যদের মধ্যে গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্না

ত্রিপুরা,বীর মুক্তিযোদ্ধা ম্রাসাথোয়াই মগ,গুইমারা থানার ভারপ্রাপ্ত

কর্মকর্তা মিজানুর রহমান, গুইমারা কলেজের অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন,

গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ জয়নুল আবদীন

প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা ভাষা শহিদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না  উল্লেখ করে

বলেন, ভাষা আন্দোলনের জন্য রক্ত দিয়ে যারা রক্তের অক্ষরে মাতৃভাষার

মর্যাদা রক্ষা করেছিল, আর যাদের পদাঙ্ক অনুসরণ করেই আমরা স্বাধীনতা অর্জন

করেছি, সেই ত্যাগ আমরা বৃথা যেতে দেব না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার

বাংলা গড়াই আমাদের মুল লক্ষ্য।

সভাপতির বক্তব্যে গুইমারা  উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ বলেন,ভাষা

আন্দোলনের পথ ধরেই বাঙালি জাতি ১৯৭১ সালে অর্জন করেছিল মহান

স্বাধীনতা।তাছাড়া ভাষার জন্য আন্দোলন ইতিহাসে বিরল ঘটনা। সবশেষ ভাষা

দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন এবং  ভাষা

শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাতের

মাধ্যমে সভা সমাপ্তি হয়।

এর আগে দিবসটির প্রথম প্রহরে উপজেলার সর্বস্তরের জনসাধারনের অংশগ্রহণে

গুইমারা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি

শ্রদ্ধা নিবেদন করেন,উপজেলা প্রশাসন,গুইমারা থানা,উপজেলা মুক্তিযোদ্ধা

কামান্ড,আনছার ব্যাটালিয়ন,উপজেলা আওয়ামীলীগসহ সকল অংগ্য সংগঠন,গুইমারা

প্রেস ক্লাব।২১ফেব্রুয়ারী সকালে গুইমারা উপজেলা বিএনপি এবং অংগ্য সংগঠন

সমুহসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা

প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে জাতির সূর্য সন্তানদের প্রতি

বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানান।

No comments