Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

নাস্তিক মুরতাদ,খোদা দ্রোহী, দেশ দ্রোহীদের সাথে কোন আপোষ নেই - আল্লামা জুনায়েদ বাবুনগরী



নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধিঃ

হেফাজতে ইসলাম বাংলাদেশর আমির শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, নাস্তিক মুরতাদ খোদাদ্রোহী, দেশ দ্রোহীদের সাথে আমাদের কোন আপোষ নেই। কোন অবস্থায় কেউ আমাদের সত্য কথা বলা থেকে বিরত রাখতে পারবেনা উল্লেখ করে বলেছেন নবীজী সাঃ এর আদর্শকে সমুন্নত রাখতে সবাইকে একি কাতারে আসতে হবে বলে অভিমত প্রকাশ করে বলেছেন  বিভেদ তৈরি করার সময় এখন নয় এখন এক ও নেক হওয়ার   সময়। তিনি আজ (১৫ফেব্রুয়ারি) সোমবার বাদ এশা চট্টগ্রামে ঐতিহাসিক অক্সিজেন চত্তরে হেফাজতে ইসলাম বায়েজিদ থানা শাখা আয়োজিত বিশাল ইসলামি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি আরো বলেন নবীজি সাঃ নবীদের মধ্যে সর্ব শ্রেষ্ট নবী আমরা জানি পবিত্র মেরাজের রজনীতে রাসুল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ সম্মান করা হয়েছে তার বর্নণা দিয়ে বলেছেন এমন নবীজি সাঃ কে যারা খারাপ কথা বলবে তাদের সাথে আমাদের কোন আপোষ নেই উল্লেখ করে বলেছেন এরা ইসলামের শত্রু,জাতির শত্রু।  তিনি সম্প্রতি হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মুফতি জসিম উদ্দিন সাহেবের উপর হামলার কথা উল্লেখ করে বলেছেন হামলা কারী গ্রেপ্তার করা হয়েছে আমরা সাধুবাদ জানাই কিন্ত হামলার মুল গডফাদারদের গ্রেপ্তারে পুলিশের তালবাহানা করা,  হামলাকারী কে রিমান্ডে না চাওয়াকে রহস্যজনক উল্লেখ করে বলেছেন তালবাহানা করবেন না অন্যথায় হেফাজতে ইসলাম কেন্দ্রীয় ভাবে কর্মসূচি দিতে বাধ্য হবে। উক্ত মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওলানা মুফতি হাসান জামিল, মাওলা খোরশেদ আলম কাসেমী, মাওলানা মোস্তফা নুরীপ্রমুখ। উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা তাজুল ইসলাম পীর সাহেব ফিরোজ শাহ,  কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা লোকমান হাকিম, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও নাজির হাট মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি হাবিবুর রহমান কাসেমী,  কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির, কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও হাটহাজারী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাফর আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও হাটহাজারী ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী প্রমুখ।

No comments