গুইমারায় অবৈধ জমি দখলের চেষ্টা ও ঘর নির্মাণ সামগ্রী লুট করার অভিযোগে ২জনকে আটক করেছে পুলিশ
নিজস্ব প্রতিনিধি ::
খাগড়াছড়ি গুইমারা উপজেলার শামসুল নগর এলাকার ক্বারি মোঃ ইব্রাহীম মোল্লার ঘর নির্মাণের সামগ্রী লুট ও অবৈধ জায়গায় দখলের অভিযোগে একই এলাকার মৃত জয়নাল এর ছেলে মোঃ দস্তগীর ও নুরুল হক এর ছেলে মকবুল কে সোমবার রাতে আটক করেছে গুইমারা থানা পুলিশ। পরে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি কোর্ট হাজতে প্রেরণ করে।
মামলার বাদী ক্বারি মোঃ ইব্রাহীম মোল্লা বলেন, তার নিজ নামে বন্ধোবস্তিকৃত ২৯৫ হোল্ডিং এর জমিতে ঘর নির্মাণের জন্য ছয় লাখ টাকার ইট,কংক্রিট,বালি,সিমেন্ট,রড,টিন সামগ্রী আনেনন। দশ ফেব্রয়ারী সকালে ওই এলাকার দস্তগীর,মকবুল সহ প্রায় ২০-২৫জন লোক দা,শাবল,বল্লম লাঠি নিয়ে তার বাড়িতে পরিবারের লোকজনের উপর হামলা করে প্রায় দেড় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।এসময় স্থানীয় রমজানসহ প্রতিবেশীরা ঘটনার বিষয়ে দেখেন। এ ঘটনায় তিনি গুইমারা থানায় মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে গুইমারা থানার ওসি মিজানুর রহমান বলেন,ঘটনার বিষয়ে থানায় ইব্রাহিম মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে ১৪৩।৪৪৭।৩২৩।৩৭৯।৫০৬(২) ধারায় পেনাল কোড মামলা নং-০১ তাঃ ১৫/০২/২০২১ইং মুলে মকবুল ও দস্তগীরকে আটক করে খাগড়াছড়ি কোর্ট হাজতে প্রেরন করেন।


No comments