সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি
: সাংবাদিক বােরহান উদ্দিন মুজ্জাকির হত্যা ও ঠাকুরগাঁওয়ের সাংবাদিক শাকিলের পরিবারের উপর রক্তক্ষয়ী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে । শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি ) সকালে পীরগঞ্জের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সমাজের আয়ােজনে শহরের পূর্ব চৌরাস্তা মােড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । মানববন্ধনে প্রেস ক্লাব পীরগঞ্জ , পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসােসিয়েশন , বৃহত্তর উপজেলা প্রেস ক্লাব , রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন , পীরগঞ্জ উপজেলা প্রেস ক্লাব , পীরগঞ্জ রিপাের্টাস ইউনিটি , বৌরচুনা পল্লী প্রেস ক্লাব , পৌর প্রেস ক্লাবের সংগঠনের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা অংশ নেয় । বিডি নিউজ বাংলা ডট কমের সম্পাদক ও পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন , প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক উত্তরের কণ্ঠের পত্রিকার সম্পাদক মােঃ জাকির হােসেন , পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় , রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রহমান , পীরগঞ্জ রিপাের্টাস ইউনিটির সভাপতি মুজিবুর রহমান , পল্লী প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব আনসারী , বৃহত্তর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আনছারুল ইসলাম , পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসােসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন , উপজেলা প্রেস ক্লাবের সদস্য শেখ শমসের আলী , আর , জে , এফের সদস্য আব্দুল করিম , ক্যানভাস বাংলা পত্রিকার প্রকাশক শুভ শর্মা , রংধনু শিশু সংগঠনের সভাপতি মােঃ রিদয় আহমেদ প্রমুখ । এসময় বক্তরা বলেন , নােয়াখালী কোম্পানীগঞ্জের সাংবাদিক বােরহানউদ্দিন মুজ্জাককীরকে প্রকাস্যে হত্যা ও ঠাকুরগাঁওয়ের সাংবাদিক শাকিল আহমেদের পরিবারকে যেভাবে রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে , এটা দেখে বুঝা যায় বিষয়টি পরিকল্পিত । আমরা অতি দ্রুত এই ঘটনার সাথে জড়িত সকলের গ্রেফতার চাই । যদি পুলিশ গ্রেফতার করমে সক্ষম না হয় তাহলে আগামীতে আরাে কঠোর আন্দোলনে নামা হবে বলে হুশিয়ারি দেন বক্তরা ।


No comments