গোবরাতলা প্রগতি সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি,
গোবরাতলা প্রগতি সংঘ আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টে মহিপুর শেরে বাংলা স্পোর্টিং ক্লাব ২-১ গোলের ব্যবধানে জয় লাভ করে।উক্ত টুর্নামেন্টের খেলাটি ২৬/০২/২০২১ ইং তারিখ রোজ শুক্রবার বিকেল ০৪ঃ০০ ঘটিকায় গোবরাতলা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। সেই খেলাটিতে মহিপুর শেরে বাংলা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে অবস্থান করেন দেলবাড়ী ফুটবল দল।
মহিপুর শেরে -বাংলা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়গন ছিলেন, মোঃ আবু সায়েম(c), মোঃ হানজালা,মোঃ সেলিম রেজা,মোঃ তসলিম, মোঃ আলামিন,মোঃ মাসুম বিল্লাহ,মোঃ ফাহিদ,মোঃ পারভেজ আলী,মোঃ মিটুল, উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চাঁপাইনবাবগঞ্জ এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কল্যান ট্রাস্টের জেলা সাধারণ সম্পাদক মোঃ আবু হানজালা এবং ২নং গোবরাতলা ইউপি ৪নং ওয়ার্ড সদস্য মোঃ ইউসুফ আলী মেম্বার।
উক্ত টুর্নামেন্টের খেলায় ১ম অর্ধে ও ২য় অর্ধে কোনো গোল না হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে খেলার ফলাফল মহিপুর শেরে বাংলা স্পোর্টিং ক্লাব ২-১ গোলে দেলবাড়ী ফুটবল দলকে পরাজিত করে। উক্ত খেলায় মোঃ হানজালা ও মোঃ আবু সায়েম গোল করেন।


No comments