Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

জালিয়াপাড়া মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

 


স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি 

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাধীন জালিয়াপাড়া দারুল উলুম কারীমিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

আজ ০৪ মার্চ রোজ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকা হতে পবিত্র কালামুল্লাহ শরিফ থেকে তেলাওয়াত এর মাধ্যমে ইসলামী সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। 

এতে বক্তব্য প্রধান করেন, মিরপুর কাঠালবাগ জামে মসজিদ এর খতিব মাওলানা মুফতি মাহমুদ হাসান আশরাফী , ঝিনাইদহ রেজিষ্ট্রি জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মুনিরুল ইসলাম , জিরি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মাদ আইউব , এপিজেট ব্যাংক কলনী জামে মসজিদের খতিব মাওলানা হারুনুর রশীদ ফারুকী ,  গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ক্বারি উসমান গণী, ও পাতাছড়া জামে মসজিদের খতিব মাওলানা মোস্তফা কামাল । 

উক্ত ইসলামী সম্মেলনে পবিত্র কোরআন শরিফ থেকে পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় মানব জীবন গঠনমূলক আলোচনা করা হয়। 

দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাতের মাধ্যমে উক্ত ইসলামী সম্মেলনের সমাপ্ত হয়। 

No comments