Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বড় জামাতা মুহাদ্দিস মাওলানা মোঃকাসেম এর ইন্তেকাল

 


নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধিঃ

 হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মুহতামিম আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বড় জামাতা মুহাদ্দিস মাওলানা মোঃকাসেম ইন্তেকাল করেছেন।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ( ৯মার্চ) মঙ্গলবার সকাল  ১০ টা

১৫ মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০বছর । তিনি ৫ছেলে, ৩মেয়ে,

স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

 তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘ ১৫ বছর যাবৎ চট্টগ্রাম মদুনাঘাট ইউনুছিয়া মাদরাসার নাজেমে তা'লীমাত হিসাবে দায়িত্ব পালন করেন। ফটিকছড়ি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির জোন-২ এর উপদেষ্টা ও লেলাং কওমি ওলামা পরিষদের শুরা সদস্য ছিলেন। আজ সন্ধ্যা ৭টায় শাহানগর কেন্দ্রীয় ঈদগা ময়দানের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ফটিকছড়ির ইসলামী আইন বাস্তবায়ন কমিটি মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। শোকাহত পরিবার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মহান আল্লাহ তাঁর নেক আমলসমূহ কবুল করেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন।

No comments