গুইমারাতে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত
আবুল হোসেন রিপন, খাগড়াছড়ি
প্রথমবারের মতো গুইমারা উপজেলায় যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিনটি পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৭মার্চ)সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে,উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা,মহিলা ভাইস চেয়াম্যান মিজ ঝর্ণা ত্রিপুরা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ,হাফছড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ডা: শহ আলম,গুইমারা সরকারি কলেজের অধক্ষ মো: নাজিম উদ্দিন,হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী,গুইমারা সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবুল হোসেন প্রমুখ।
তার আগে সকালে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ড এবং উপজেলা আওয়ামীলীগের পক্ষথেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনসহ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।সভায় বক্তারা ঐতিহাসিক ৭মার্চের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও সকাল সাড়ে ৯টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু তাহের,সমিরণ পাল,আইয়ুব আলী মেম্বার,সাংগঠনিক সম্পাদক রামপ্রুচাই চৌধুরি,আওয়ালীগ নেতা রুস্তম আলী,উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীল, পলাশ চৌধুরি, ছাত্রলীগ সভাপতি আনন্দ সোম প্রমুখ।
সভায় বক্তারা তাদের বক্তব্যে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে,ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য স্ব স্ব অবস্থান থেকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরায় আহবান জানান। তার আগে সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেমং মারমার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ পরিবার।


No comments