বেনাপোল ১৩পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক -১
নিজস্ব প্রতিনিধি বেনাপোল::
যশোরের বেনাপোল স্থলবন্দরের ৬ নং গেটের সামনে অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ শাহিন হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।আটক শাহিন হোসেন বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামের ফারুখ হোসেনের মেজ ছেলে।
মঙ্গলবার (২ ই মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খানের নেতৃত্বে এস আই মফিজুর রহমান, এ,এস,আই সিকদার মাসুম পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল স্থলবন্দরের ৬ নং গেটের সামনে অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি বেনাপোল গাজিপুর ২২ নং গোডাউনের সামনে সুকৌশলে ইয়াবা বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা সহ আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামী কে মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


No comments