Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

খাগড়াছড়িতে চাঁদের গাড়ি উল্টে নিহত ২



নিজস্ব প্রতিনিধি ::

খাগড়াছড়িতে চাঁদের গাড়ি (জিপ) উল্টে গভীর খাদে পড়ে হরেন্দ্র ত্রিপুরা ও গনেশ্বর ত্রিপুরা নামে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। আহতরা হচ্ছে-দেব ত্রিপুরা, রহেন ত্রিপুরা ও চয়ন ত্রিপুরা।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকার দুর্গম আমলাই হাদুকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ও আহতরা সকলেই ভাইবোনছড়ার দুর্গম আমলাই হাদুকপাড়া গ্রামের বাসিন্দা।

ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাগড়াছড়ি বাজারে বিক্রির জন্য গাছ রেখে চাঁদের গাড়িতে করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। দুর্গম আমলাই হাদুকপাড়া পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে প্রায় ৬০ ফুট গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই হরেন্দ্র ত্রিপুরা ও গনেশ্বর ত্রিপুরার নিহত হয়।

এসময় গাড়িতে থাকা অপর তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহহাম্মদ রশিদ জানান, নিহতদের ময়নাতদন্ত শেষে পরিবারে কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।

No comments