Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

নাজিরহাট বড় মাদ্রাসার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত



নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধিঃ

 ফটিকছড়ির ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া অারবিয়া নছিরুল ইসলাম (নাজিরহাট বড় মাদ্রাসা) 'র শিক্ষা বিভাগ কর্তৃক অায়োজিত পুরস্কার বিতরণী ও অালোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে । 

আজ (২২ফেব্রুয়ারি) সোমবার জামেয়ার শিক্ষাসচিব অাল্লামা হাবিবুল্লাহ নদভীর সভাপতিত্বে প্রধান অালোচক হিসেবে উপস্থিত ছিলেন জামেয়ার মুহতামিম ও শাইখুল হাদিস অাল্লামা মুফতি হাবিবুর রহমান কাছেমী।

বিশেষ অতিথি হিসেবে অারও উপস্থিত ছিলেন জামেয়ার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা ইয়াহইয়া, মাওলানা কাসেম, মুফতি রবিউল হাসান, মাওলানা ফজলুল হক, মুফতি ইলিয়াস, মাওলানা অানসারুল্লাহ, মুফতি অাবদুল হাকিম কাসেমী, মুফতি নেজাম উদ্দীন, মাওলানা ওমর ফারুক, মুফতি ইবরাহিম, মাওলানা মহিউদ্দীন, মাওলানা ইউসুফ, মাওলানা জিয়া উদ্দীন, মাওলানা মুস্তফা সোলতান, হাফেজ রফিকুল অানোয়ার, মাস্টার জাফর অাহমদ। 

 

এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অায়োজনে সার্বিক ব্যবস্থাপনা ও অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্ব পালন করেছেন জামেয়ার শিক্ষক মাওলানা সরোয়ার কামাল ও মাওলানা দৌলত অালী খান। 


জামেয়ার অর্ধবার্ষিকী পরীক্ষায় A+ ও A গ্রেড অর্জনকারী ১০৩ ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার পেয়ে ছাত্রছাত্রীরা বাঁধভাঙ্গা উল্লাসিত ও প্রফুল্লিত হয়েছেন।

No comments