Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

খাগড়াছড়িতে জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

 


নুরুল কবির আরমান, বিশেষ  প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন উপজেলা ও পৌরসভা কমিটি গঠনকল্পে কর্মী সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। আজ(২৮ ফেব্রুয়ারি)রবিবার  দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 


এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম বিভাগের সহ সভাপতি মোঃ শওকত আজম খাজা। 

সভায় বক্তাগণ বলেন, সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে জেলায় জেলায় এ কর্মী সভা করা হচ্ছে। সঠিক নেতৃত্বের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে সংগঠিত করতে হবে। বর্তমান সরকারের জুলুম, নির্যাতন ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে মাঠ পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচি সফলভাবে পালন করতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করতে হবে।


খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত সভায় অন্যন্যের মধ্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক এম জি মাসুম রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন সারু জেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি সাগর নোমান, সাংগঠনিক সম্পাদক   হৃদয় নুর প্রমূখ বক্তব্য রাখেন।

No comments