গুইমারায় সিন্দুকছড়ি জোন সদরে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, গুইমারা ::
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গুইমারা রিজিয়ন ও জোনের অফিসার ও সেনাসদস্যদের অংশগ্রহণে বুধবার (১৭ফেব্রুয়ারী) বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন- ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে গুইমারা রিজিয়নের আয়োজনে সিন্দুকছড়ি জোন সদরে এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সিন্দুকছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মোঃ মুরাদ হোসাইন, গুইমারা ব্রিগেট মেজর,২৪ আর্টিলারি ব্রিগেড,মেজর মাহমুদুল হাসান, ক্যাপ্টেন আশিক এবং জোনের বিভিন্ন কোম্পানীর জেসিওগণ,সকল স্তরের অফিসারগণ সহ ১৫০ জন সেনাসদস্য অংশ গ্রহন করেন এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মেডেল পরিয়ে দেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মোঃ মুরাদ হোসাইন।


No comments