Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

রামগড়ে ট্রাক সিএনজি সংঘর্ষ, মসজিদের ইমাম নিহত



নিজস্ব প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার রামগড়ের দারোগা পাড়া এলাকায় (২১ফেব্রুয়ারি) রবিবার বিকেল সাড়ে ৫টায় পাথর বোঝাই ট্রাক এর সাথে (অটোরিকশা) সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে আহত ইমাম মাওলানা শামসুদ্দিন (২৭) মারা গেছেন। রবিবার রাত সাড়ে ১০টায় ফেনী আল-কেমী হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। দুই কন্যা সন্তানের জনক মাওলানা শামসুদ্দিন রামগড় নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষক ও গার্ডের দোকান মসজিদের ইমাম ছিলেন। রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

পুলিশ ও স্থানীয়রা জানান,খাগড়াছিড়-রামগড় ফেনী আঞ্চলিক সড়কের দারগাপাড়া এলাকায় মারাত্নক এ মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায়। সিএনজিতে থাকা ৪ যাত্রী ও ড্রাইবার সহ মোট ৫জন গুরুতর আহত হয়েছেন।আহত ব‍্যাক্তিদের ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী ও স্থানীয়রা উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।আহত ব‍্যাক্তিদের রামগড় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসকরা । এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে ফেনী আলকেমিতে ভর্তি করানো হয়েছিল।
এ ঘটনায় আহত ব‍্যাক্তিরা হচ্ছে শামছুউদ্দিন (২৭)পিতা আমিনুল হক,পুরান রামগড় কাজী বাড়ী,মোঃফারুক (২২)পিতা মোঃ সুন্দর আলী নাকাপা, সিএনজি চালক মোঃ শহিদ (১৮) পিতা নরুল ইসলাম,নাকাপা।মোঃ নরুল আমিন (৫০) খাগড়াবিল ও রাজিয়া সুলতানা (২০),পিতা নরুল আমিন খাগড়াবিল।

রামগড় ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা মোঃ ইফতেখার আহমেদ জানান দুর্ঘটনার খবর শুনে আমরা দ্রূত ঘটনাস্থলে গিয়ে আহত ব‍্যাক্তিদের উদ্ধার করে রামগড় সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করি। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্মরত চিকিৎসক আহত ব‍্যাক্তিদের চট্রগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন।
রামগড় থানা পুলিশ সুত্রে জানা গেছে, মুখোমুখি সংঘর্ষ হওয়া ট্রাক ( যশোর- ট ১১-২২০৫ )এবং সিএনজিটি বর্তমানে রামগড় থানার হেফাজতে রয়েছে।

No comments