Voiceofbd24 is loved by 100k+ readers

Thanks everyone for the love of 100k+ readers in voiceofbd24

Breaking News

কুরআন ছাড়া অন্য কোন গ্রন্থের হাফেজ হওয়ার নজির নেই



নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ


 ফটিকছড়ি থানার অন্তর্গত শাহনগর তাজবীদুল কুরআন বালক বালিকা মাদ্রাসার হেফজ বিভাগের ২ জন ছাত্রের হেফজ সমাপ্তি মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের নিয়ে এক দুআ মাহফিল অনুষ্ঠিত হয় ।

 

 আজ (২০ফেব্রুয়ারি) শনিবার সকালে মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা তাজুল ইসলাম  সঞ্চালনায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হজরত মাওলানা ওসমান শাহনগরীর সভাপতিত্বে দুআ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জামেয়া বাবুনগর এর সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি রহিমুল্লাহ।

 সভাপতির বক্তব্যে  বলেন, এক সময় মানুষের মৃত্যু কালীন সময়ে দুআ, দরুদ ও কুরআন পড়ার জন্য কাউকে পাওয়া দুষ্কর  ছিল। বর্তমানে দ্বীনি মাদ্রাসা সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কুরআন শিক্ষিত মানুষের অভাব নেই।  

 প্রধান অতিথির বক্তব্যে মুফতি রহিমুল্লাহ বলেন, পবিত্র মহাগ্রন্থ আল-কুরআন ব্যতীত অন্য কোনো ধর্মীয় গ্রন্থের হাফেজ হওয়ার কোনো নযীর নেই ।এটি ইসলাম ধর্মের এক অনন্য বৈশিষ্ট্য । আল্লাহ তাআলা স্বয়ং নিজেই এ কুরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন । সকলকে মাদ্রাসার সার্বিক সহযোগিতা ও উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

দুআ মাহফিলে রাউজানস্থ জামিয়া এমদাদুল উলুমের সিনিয়র মুহাদ্দিস, মাওলানা হাফেজ মুঈনুদ্দীন,সাবেক মেম্বার আলহাজ্ব মাহবুবুল আলম,ডা.মুহাম্মদ হামিদুল্লাহ মাদ্রাসার শিক্ষক হাফেজ  ইমাম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। দুআ মাহফিলে ছাত্র-শিক্ষক ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিশেষে মুসলিম জাহানের সার্বিক উন্নতির ও কল্যাণ কামনা করে দুআও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

No comments